১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখন্ডী মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম। আটক রবিউল ইসলাম ইউসুফপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও শ্রীখন্ডী গ্রামের তফছের আলীর ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশের একটি টহল দল জয়পুর বাজারে অবস্থান করছিল। এ সময় তাঁরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, এক ব্যক্তি বাজার করা ব্যাগের ভেতরে ফেনসিডিল নিয়ে শ্রীখন্ডী মধ্য পাড়া গ্রামে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পারে আটককৃত রবিউল ইসলাম ওই ওয়ার্ডের ইউপি সদস্য। ওসি মাহবুবুল আলম বলেন, ইউপি সদস্য রবিউল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। বুধবার তাকে ১৪ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক মামলা রুজু করা হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন