১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী শিক্ষাবোর্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১:৩২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী শিক্ষাবোর্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র আয়োজনে রচনা প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিন ক্যাটাগরি যথা- ক গ্রুপ- ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, খ গ্রুপ- ৯ম থেকে ১০ম শ্রেণি এবং গ গ্রুপ- একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে ৯জন শিক্ষার্থীকে ও প্রতিষ্ঠান পর্যায়ে ৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি কলেজের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে প্রাইজমানি, সনদ ও ১ সেট বঙ্গবন্ধু রচিত বইসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩ সেট একই রকম বই দেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতা বিষয়ক আয়োজক কমিটির আহবায়ক বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক। সভাপতির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান বলেন “একটি জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়তে হলে বঙ্গবন্ধুর জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। তাঁর নির্লোভ, সাহসী ও সংগ্রামী জীবন দর্শন নতুন প্রজন্মের জন্য অবশ্যই অনুকরণীয়। তিনি তার বক্তব্যে শিক্ষকদের বঙ্গবন্ধুর জীবন চর্চার বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে কেন্দ্র সচিবদের নিয়ে চেয়ারম্যান মতবিনিময় করেন। তিনি সুষ্ঠুভাবে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২২ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: আরিফুল ইসলাম ও বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন