২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

সুখি দাম্পত্যের জন্য যে বিষয়গুলো মেনে চলতে হবে

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: জীবন ধারা
সুখি দাম্পত্যের জন্য যে বিষয়গুলো মেনে চলতে হবে
বিজ্ঞাপন

সম্পর্কে কেবল ভালোবাসা থাকলেই হবে না, থাকতে হবে পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সমঝোতা। নাহলে দিনে দিনে ফিকে হয়ে পড়বে ভালোবাসা ও সম্পর্ক। জেনে নিন সফল দাম্পত্যের জন্য কোন বিষয়গুলো মেনে চলা জরুরি।
১। একমত হতেই হবে এমন নয়, বজায় রাখুন শ্রদ্ধাবোধ
দুজন মানুষের চিন্তাভাবনা ও মত দুইরকম হওয়াটাই স্বাভাবিক। একমত হতে না পারলেই অশ্রদ্ধা করবেন না অন্যজনকে। সঙ্গীর মতকে গুরুত্ব দিন।
২। আপনার অসম্পূর্ণতা পূরণের দায়িত্ব আরেকজনের নয়
একটি সফল সম্পর্কের জন্য নিজেকে আগে ভালবাসতে হবে। মনে রাখতে হবে যে প্রতিটি মানুষই স্বতন্ত্র। আরেকজনের উপর কিছু চাপিয়ে দেওয়া কখনোই ভালো ফল বয়ে আনে না। আপনার কোনও অসম্পূর্ণতা পূরণের দায় আপনার সঙ্গীর নয়। ফলে এই কারণে আরেকজনকে ভালবাসলে বা জীবনে ধরে রাখতে চাইলে সেটা সফল হয় না। বরং নিজের ত্রুটি ও অন্যের ত্রুটি মেনে নিয়ে একসঙ্গে পথ চলার নামই দাম্পত্য।
৩। সম্পর্কে সততা জরুরি
একটি সম্পর্ক মূলত টিকে থাকেই সততার উপরে। এই সততা দুইজনের কাছ থেকেই দুইজনের প্রাপ্য। বিশ্বাসঘাতকতা কিংবা মিথ্যা বলা সম্পর্ক নষ্ট করে দিতে পারে মুহূর্তেই।
৪। দায়িত্ব ভাগাভাগি হোক সমানভাবে
মেনে নেওয়া বা কম্প্রোমাইজ করে চলার দায়িত্ব কারোর একা নয়। ঘরের কাজ, বাইরের কাজ, আর্থিক দায়িত্ব- সবকিছুই চাই সমানভাবে বণ্টন হওয়া।
৫। তৃতীয় পক্ষকে সম্পর্কের মাঝে আসতে দেওয়া যাবে না
নিজেদের ভুল বোঝাবুঝিগুলো নিজেরাই মিটিয়ে নিন। অন্যের সামনে সঙ্গীকে অপমান করা কিংবা অন্যের কাছে সমাধান চাওয়ার মতো বিষয়গুলো সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
৬। একসঙ্গে থাকার ইচ্ছেটা জরুরি
ভুল বোঝাবুঝি বা যেকোনো সমস্যারই সমাধান রয়েছে। তবে সেজন্য একসঙ্গে থাকার ইচ্ছেটা থাকতে হবে। একজন আরেকজনের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে বা মানসিক প্রশান্তির কাছে বারবারই হেরে যায় ছোটখাট ভুল বোঝাবুঝি।
তথ্য: রিডার্স ডাইজেস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন