১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামানের কবর জিয়ারত করলেন মেয়র

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২, ৩:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামানের কবর জিয়ারত করলেন মেয়র
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা ও মরহুমা জাহানারা জামানের কবর জিয়ারত করেছেন তাঁদের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে পিতা ও মাতার কবর জিয়ারত করেন সিটি মেয়র। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন