১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ থেকে বাগমারায় ওএমএস-এর বিক্রয় কার্যক্রম শুরু

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ২:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আজ থেকে বাগমারায় ওএমএস-এর বিক্রয় কার্যক্রম শুরু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় উপজেলা ওএমএস কমিটির এক জরুরী সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আজ বৃহস্পতিবার থেকে উপজেলার ০২টি পৌরসভার ৭টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রয় কার্যক্রম শুরু হবে। প্রতিজন ব্যক্তি ৫ কেজি করে চাউল ক্রয় করতে পারবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, মাজেদুর রহমান, আহাদ আলী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন