১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ২:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাগমারা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পাহারপুর-ভায়া-হুলিখালী পর্যন্ত চার কি.মি. পাকা রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম ও উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান  প্রমুখ। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে পর্যায়ক্রমে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় কয়েক হাজার ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন