১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে এসিল্যান্ডকে সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে এসিল্যান্ডকে সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা প্রদান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথের পদন্নোতি জনিত বিদায় উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় সাংবাদিকরা। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত বিদায়ী সংর্বধনা  অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, ইউএনও’র সহধর্মিণী জেসি রানা, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা। এ সময় উপস্থিত থেকে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারন সম্পাদক গোলাম রুসুল, সিনিয়র সহ-সভাপতি এস এম আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদ রান তুষার, সদস্য মোফাজ্জল হোসেন, শাহিন আলম, শাহাবুদ্দিন, জুবায়ের তুহিন ও রুবেল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন