১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ৬:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন

 

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সোহাগ হোসেন (৩২)। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর পবা থানার শাহপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামি সোহাগের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার চৌজা উত্তরপাড়া গ্রামে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন