১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে অগ্নি-নির্বাপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে অগ্নি-নির্বাপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী কলেজে স্বেচ্ছাসেবি তরুণদের সংগঠন ইয়ুথ ব্রিগেডের আয়োজনে অনুষ্ঠিত হলো অগ্নি-নির্বাপণ বিষয়ক কর্মশালা। গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মশালায় নগরীর দরগাপাড়ায় বসবাসকারী ৩৭ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার রাশিদুর রহমানসহ ৪ কর্মকর্তা। দুটো ভাগের মধ্যে তাত্ত্বিক অংশে অগ্নি-দুর্ঘটনার কারণ ও সতর্কতা সম্পর্কে আলোচনা করা হয়। পরে ব্যবহারিক অংশে আগুন নেভানো ও কীভাবে জান-মালের ক্ষতি কমানো যায় তা অনুশীলন করেন অংশগ্রহণকারীরা। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল ও সিসিডি বাংলাদেশের সহযোগিতায় লিডারশিপ ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট লিড বাংলাদেশ প্রকল্পের আওতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগী হিসেবে টেকসই উন্নয়ন উভীষ্ট-১৬ বিষয়ে সামাজিক উদ্যোগ কর্মসূচি (স্যাপ) বাস্তবায়নে কাজ করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন