১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে খাদ্য বিতরণ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ২:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে খাদ্য বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাগমারা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ জিরো পয়েন্টে খাদ্য বিতরণের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা শাখা বীরমুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব সেজানুর রহমান সেজান, বীরমুক্তিযোদ্ধার সন্তান প্রভাষক মাহাবুবুর রহমান, ইসমাইল হোসেন সান্টু, নাজমুল আলম শিশির, মতলেবুর রহমান প্রমুখ। খাদ্য বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন