১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার মাড়িয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ২:১৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার মাড়িয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শিকদারী বাজার দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান। মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাড়িয়া ইউনিয়নের আহ্বায়ক সিরাজ উদ্দীন সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সালেহা ইমারত ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সালেহা ইমারত গালর্স একাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, নাজিমুদ্দিন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ। এ সময় আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন