সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সেন্ট্রার ফর মাস এডুকেশন ইন সাইন্স এর উদ্যোগে এডভোকেসি কর্মশালা

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

পবা প্রতিনিধি : পবায় হতদরিদ্র অসহায় জনগোষ্ঠির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জীবনমানের টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দাতা সংস্থা কমনওয়েলথ এর অর্থায়নে সেন্ট্রার ফর মাস এডুকেশন ইন সাইন্স (সিএমইএস) এর বাস্তবায়নাধীন গার্লস ইন্সপায়ার প্রকল্প দামকুড়া শাখার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। সেন্ট্রার ফর মাস এডুকেশন ইন সাইন্স (সিএমইএস) এর প্রকল্প সমন্বয়কারী ও কম্পিউটার টেকনিক্যাল ট্রেইনার মিজানুর রহমান এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, যুব উন্নয়ন অফিসার এমএনএম জহুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন দামকুড়া কলেজের প্রভাষক ও এলএসডি’র সভাপতি রেজাউল করিম, এনজিও মানব সেবা অভিযান’র  ম্যানেজার মো. নজরুল ইসলাম, গ্লোবাল ওয়ান’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আহসান হাবিব, মাসাউস’র পরিচালক মেরিনা হাসদা, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা’র পরিচালক হাসিনুর রহমান, নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা’র পরিচালক রাজিয়া সুলতানাসহ প্রমুখ। উল্লেখ্য গার্লস ইন্সপায়ার প্রকল্পের আওতায় এই অর্থবছরে দরিদ্র অসহায় ঝুঁকিপুর্ন পরিবারের ৭৫০জন সদস্যকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জীবনমানের টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিনামূল্যে টেইলারিং, কম্পিউটার বেসিক ট্রেনিং, ভার্মি কম্পোস্ট এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও সামাজিক জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে কর্মসূচি পালন করেন বলে জানান।


আরোও অন্যান্য খবর
Paris