১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়ে যখম করলো ছাত্রলীগ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ৮:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়ে যখম করলো ছাত্রলীগ
বিজ্ঞাপন

আরা ডেস্ক
রাজশাহী জেলার পুঠিয়ায় এমপি’র সামনে এক যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, গত ২১ আগস্ট বিকেলে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের শোক সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে। পিটুনির শিকার ওই যুবলীগ নেতার নাম শরিফুল ইসলাম। তিনি পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।

যুবলীগ নেতা শরিফুল জানান, ঘটনার দিন জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২১শে আগষ্ট গ্রেনেড হামলা ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল চলছিল। আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা.মনসুর রহমান। সাংবাদিকদের কাছে শরিফুলের ভাষ্য মতে, তিনি সেদিন উপস্থিত নেতাকর্মীদের খাবার সরবরাহের দ্বায়িত্বে ছিলেন। সভা শেষে খাবার বিতরণ চলাকালীন অবস্থায় হঠাৎ করেই উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠুর নেতৃত্বে অন্তত ১০ থেকে ১২ জন লাঠি হাতে তার উপর হামলা করে। এ সময় আমাকে পিটিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শরিফুল বলেন, ‘পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা আমার প্রাথমিক চিকিৎসা করে। এ সময় তারা উন্নত চিকিৎসার জন্য নিউরোলজির ভালো চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছে।

পরে রাজশাহীতে গিয়ে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসা শেষে আমি আইনগত ব্যবস্থা নেব।’ এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু বলেন, আমি কিছু করিনি, তারপরও আমার দোষ কেন হচ্ছে বুঝতে পারছি না। রাজশাহীর পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী জানান, ওই আয়োজনে এমপি সাহেব ছিলেন । সেখানে খাবার বিতরণ নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তবে কোন পক্ষই এখনো থানায় অভিযোগ বা মামলা করেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন