১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি বকুলের অসুস্থতার খোঁজ খবর নিলেন ডাবলু সরকার

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
এমপি বকুলের অসুস্থতার খোঁজ খবর নিলেন ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং কেবিনে চিকিৎসাধীন আছেন। গত রবিবার রাত ১০ টায় হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কার্যনিবাহী কমিটির সদস্য আশরাফ উদ্দিন খান, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস সহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন