বাগমারার গনিপুর ইউনিয়নে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মাদারীগঞ্জ অন্তরা সিনেমা হল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও গনিপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস,এম, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম।
