বাঘায় বন্যপাখি ক্রয়-বিক্রয়ের সময় আটক ২
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের শিমুলতলী নদীর ঘাট হতে বন্যপাখি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের সময় ১১০ টি পাখিসহ আটক করা হয় ২ জনকে। প্রায় ১১০টি পাখি (ঘুঘু) সহ দুই জনকে গ্রেফতার করেছে বাঘা থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার (২২ আগস্ট) দুপুরে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন সাজুর দিক-নির্দেশনায় এএসআই আব্দুর রহিম মন্ডল ও সঙ্গীয় ফোর্স এই পাখি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওসি মো.সাজ্জাদ হোসেন সাজু ও ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিম পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার মো. চান্দু রহমানের ছেলে মো. সোহেল রানা(৩১), অন্যজন হলেন পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকার মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল (৫৫)।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
