১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পরোয়ানাভুক্ত ২ আসামীসহ ৩ জনকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১১:৪৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পরোয়ানাভুক্ত  ২ আসামীসহ ৩ জনকে  কারাগারে প্রেরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পরোয়ানাভুক্ত ২ জন সহ তিন জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, উপজেলার ঠাকুরপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে রেজাউল করিম এবং সোনাডাঙ্গা গ্রামের মৃত সেফাতুল্লার ছেলে মামুনুর রশিদ। অপরদিকে ৪ দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে নলডাঙ্গা এলাকার তোতা রহমানের ছেলে তৈয়বুর রহমানকে। পরোয়ানাভুক্ত আসামীদের শনিবার পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি রবিউল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন