১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১২:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮তম জন্মবার্ষিকী ও শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের একাধিক মন্দির কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার সকাল ১০.৩০টায় নগরীর সাহেব বাজারস্থ শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষীনারায়ণ দেব বিগ্রহ (হুনুমানজিউ আঁখড়া) মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর সাগর পাড়া হয়ে আলুপট্টি প্রদক্ষিণ করে পুনরায় হুনুমানজিউর আঁখড়ায় গিয়ে শেষ হয়। এর আগে মন্দিরের সামনে ধর্মীয় আলোচনা ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর কমিটির সভাপতি এ্যাড. শরৎ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর শাখা ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি সাধন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, বিশ্বজিৎ দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মৃদুল কুমার সাহা, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত, সহ মহানগরীর সকল মন্দিরের ভক্তগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন