১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১২:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড় টায় কাচারী কোয়ালীপাড়া কালি মন্দির কমিটির পক্ষ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কালি মন্দিরে এসে শেষ হয়। পরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কালি মন্দির প্রাঙ্গণে হরিনাম কীর্তন সহ শ্রীকৃষ্ণের মাহত্ম্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম, রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, বাগমারা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ^নাথ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সুনিল কুমার কুন্ডু, কাচারী কোয়ালীপাড়া কালি মন্দির কমিটির সভাপতি সুনিল কুমার, সাধারণ সম্পাদক নিত্যানন্দ প্রমুখ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বাগমারা থানার ওসি রবিউল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে সবাইকে নিজ নিজ ধর্মের রীতিনীতি মেনে চলতে হবে। এছাড়াও মাদকের অপব্যবহার রোধ সহ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে। সেই সাথে র‌্যালিতে আগত সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন