১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালে করোনায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১২:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোগটির উপসর্গ নিয়ে ৫৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি রাজশাহী নগরীতে। তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালটির ৩০ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। আর সবশেষ নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার এসেছে ২০ শতাংশ। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটির ২৪ শয্যার এই ওয়ার্ডে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ছিলেন চারজন। এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন একজন। আর করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন একজন ও রোগটির উপসর্গ নিয়ে ভর্তি আছে দুইজন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন কোন রোগী ভর্তি হননি এবং এ সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে কেউ হাসপাতালও ছাড়েননি। এদিকে, সবশেষ বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২ জনের করোনা পজিটিভ এসেছে। ফলে এদিন নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার এসেছে ২০ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন