১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জাতীয় শোক দিবস পালন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত সোমবার (১৫ আগস্ট) রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় নগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ এবং শোক র‌্যালি। এসময় উপস্থিতি ছিলেন রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজাসহ রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন