১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর চারঘাটে বাবার হাঁসুয়ার কোপে ছেলের মৃত্যু

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ৯:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর চারঘাটে বাবার হাঁসুয়ার কোপে ছেলের মৃত্যু
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাঁসুয়ার কোপে ছেলে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। মঙ্গলবার(১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চারঘাটের ঝিকরা গ্রামের আবদুল কুদ্দুস ও তার ছেলে জাহাঙ্গীরকে বাদ দিয়ে তার তিন মেয়েকে সব জমি লিখে দেন। এ বিষয়টি নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে বাবার বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সকালে ঝিকরা গ্রামের হুজারপাড়া মাঠে কুদ্দুস তার দুই মেয়ের জামাইয়ের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন। সেখানে উপস্থিত হয়ে জাহাঙ্গীর তার বাবার সঙ্গে জমি তাকে কেন দেওয়া হলো না জানতে চেয়ে বাগবিতÐায় জড়ান। একপর্যায়ে জাহাঙ্গীরকে তার বাবা হাঁসুয়া দিয়ে ঘাড়ে কোপ দিলে গুরুতর আহত হন। এলাকাবাসী আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বানেশ্বর এলাকায় জাহাঙ্গীর মারা যান। চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ছোট স্ত্রীর তিন মেয়েকে সব সম্পত্তি লিখে দেওয়ায় বাবার সঙ্গে তর্কে জড়ান জাহাঙ্গীর। এতে বাবা ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া দিয়ে কোপ দিলে তিনি মারা যান।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন