১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়রের সাথে জেলা হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দর সাক্ষাৎ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়রের সাথে জেলা হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দর সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা হিউম্যান হলার মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে সম্মননা স্মারক প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে রাজশাহী জেলা হিউম্যান হলার মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাবু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী আসিফ, দপ্তর সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কার্যনির্বাহী সম্পাদক বদিউজ্জামান বদি, আনিছুর রহমান শুভ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন