সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

পবায় বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান

Paris
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা ও শিল্পীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।

উল্লেখ্য বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পীদের মাঝে নৃত্য নাট্য সোনাইমাধব নির্দেশনা নৃত্য শিল্পী’র জন্য বাংলাদেশ শিল্প কলা ও বাংলাদেশ টেলিভিশন নৃত্য প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি আলিরা সাংস্কৃতি একাডেমি ও সাবেক নৃত্যাঞ্চল মো. নাজিব মাহ্ফুজ (লিমন), নৃত্য নাট্য সোনাইমাধব নৃত্য পরিবেশনার জন্য নৃত্য প্রশিক্ষক রাজশাহী জেলা শিল্প কলা একাডেমি ও “চলো বদলে যাই” সাংস্কৃতিক একাডেমি পরিচালক ও প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম রানা, নৃত্য শিল্পী মো. মেহেদী হাসান রিপন, মাধব চরিত্রে নৃত্য শিল্পী মো. আবু হেনা, নৃত্য শিল্পী মোসা. সুমাইয়া ইসলাম ঐশী, রাজশাহী কলেজ বাংলা বিভাগের প্রভাষক নুরজাহান বন্যাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris