আওয়ামী লীগ নেতা মীর তৌফিক আলীকে দেখতে হাসপাতালে রাসিক মেয়র
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নাম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১০ আগস্ট) বিকাল ৪টায় রামেক হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় আহত আওয়ামী লীগ নেতা মীর তৌফিক আলী ভাদুর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও আশু সুস্থ্যতা কামনা করেন রাসিক মেয়র। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
