জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী নগর যুবদলের বিক্ষোভ
প্রেস বিজ্ঞপ্তি : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। গতকাল রবিবার বিকেলে রাজশাহী মহানগরীর কাঁদিরগঞ্জ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এর গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণশেষে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাদ্দেদ জামানি সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক মইনুল ইসলাম মিন্টু, রফিকুল হক টফি, কামরুজ্জামান মিলন সহ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন-আহবায়ক, সদস্যবৃন্দ সহ থানা ও ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
