১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২, ৯:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রামেক হাসপাতালে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী এই বৃদ্ধ মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। এই বৃদ্ধ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা ছিলেন। করোনার উপসর্গ নিয়ে দুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১২ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। শুক্রবার রাজশাহীর তিনজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন