নগরীতে প্লট ব্যবসায়ীর অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ
বিশেষ প্রতিনিধি : রাজশাহীর মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন মিয়াপুর এলাকায় জমিজমা সংক্রান্ত জেরে তাহাশিন আলী নামের এক প্লট ব্যবসায়ীর ব্যবসায়ীক অফিসে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও গুরুত্বপূর্ণ জমির কাগজপত্রসহ লক্ষাধিক টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকার মৃত মহাশিন আলীর ছেলে তাহাশিন আলী সেমি টাউন রিয়েলস্টেট নামের দীর্ঘদিন যাবত প্লট ব্যবসার সাথে জড়িতো। সাম্প্রতিক মিয়াপুর এলাকায় তাহাশিন আলী ৪২ কাঠা জমি ক্রয় করে ওই জমির ওয়ারিসদের কাছে থেকে। সেই জমি কেনাকে কেন্দ্র করে ওই এলাকার লোকমানের ছেলে পুলিশ সদস্য ফায়সালের ক্ষমতাবলে ওই এলাকার মৃত শুকুরের ছেলে জেহের আলী তার ভাই ইসরাইল, ইজরাইল, সাদেক মন্ডল ও তার ছেলে গেদু, লোকমানের ও তার ছেলে লাল চাঁন, শুকুরের ছেলে শমজান ও তার স্ত্রী, লোকমান ও তার স্ত্রীসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন গতকাল শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে মিয়াপুর বাজারে প্লট ব্যবসায়ী তাহাসিনের ব্যবসায়ী অফিসে হামলা চালায়।
তাহাশিন কে না পেয়ে অফিসে দেখা শোনার জন্য জুবাইর (২২) নামের ছেলে বাধা দিলে তাকে ব্যপক মারপিট করে। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। এ সময় হামলা কারিরা অফিস ভাংচুর চালায় ও জমি ক্রয় বিক্রয়ের সিন্ধুকে থাকা ২৪ লাখ ৭০ হাজার টাকা ও জমির কিছু জরুরী কাগজ পত্র লুট করে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। সেমি টাউন রিয়েলস্টেটের চেয়ারম্যান প্লট ব্যবসায়ী তাহাশিন সাংবাদিকদের জানান, মিয়াপুরে সাম্প্রতিক হামলাকারিদের ৩ জন ওয়ারিশের কাছে থেকে ৪২ কাঠা জমি ক্রয় করেছি। সেই জমি আমার দখলে আছে।
কিন্তুু হামলাকারিরা সেই জমিতে থাকা আমার নির্মানকৃত ঘর ভাংচুর করে। তারা ওই জমি আমার দখল থেকে জোর পূর্বক জবর দখল নিতে চাই। এ বিষয়কে কেন্দ্র করেই তারা হামলা চালায় আমার অফিসে। তিনি আরো জানান, অফিসের সিন্ধুকে জমি ক্রয়-বিক্রয়ের ২৪ লাখ ৭০ হাজার টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে যায়। এ সময় আলমারিতে থাকা জমির জরুরী কাগজপত্র নিয়ে যায়। সেই সময় আমি ছিলাম না তাই বেচেঁ গেছি। তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালায় তারা। এ বিষয় কালিয়াডাঙ্গা থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান তিনি।
এ বিষয় কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। থানায় লিখিতো অভিযোগ পেলে হামলা কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।#
