১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২, ১০:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে আলাদা দুটি অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকারও। গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান চালায়। গ্রেপ্তার চারজন হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর পশ্চিমপাড়ার ইকতিয়ার উদ্দিন (৩৯), একই জেলার দাউদকান্দি থানার ভাজরা গ্রামের সামসুল হক (২৯), রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলার কামাল হোসেন (৫০) এবং একই এলাকার মো. পিয়াস (২৮)। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, স্বরমংলা গ্রামে মাদক ব্যবসায়ী পিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ পিয়াস, ইকতিয়ার ও কামালকে গ্রেপ্তার করা হয়। একই সময় ডিবি পুলিশের আরেকটি দল নগরীর রাজপাড়া থানার দাসপুকুর মোড়ে একটি প্রাইভেটকার ও ছয় কেজি গাঁজাসহ সামসুল হককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন