১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২, ৭:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পূত্র ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইলিয়াস উদ্দিন।
এদিকে, এ উপলক্ষ্যে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘শহিদ ক্যাপ্টেন শেখ কামাল: নির্মল তারুণ্যের অগ্রদূত’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালকে তারুণ্যের উজ্জ্বীবিত প্রতীক উল্লেখ করে বলেন, আজকের আলোচনা সভার মূখ্য উদ্দেশ্য শেখ কামালের জীবন থেকে আমাদের যুবসমাজ কী শিখবে, কী জানবে, কেন তাঁকে অনুসরণ করবে, তাঁর প্রতি আমাদের কি দায়বদ্ধতা আছে তা জানা এবং তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা।
বিভাগীয় কমিশনার বলেন, দেশকে শত্রুমুক্ত করার অভিপ্রায়ে বঙ্গবন্ধুর ডাকে দেশের জনগণের সাথে তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর এডিসি ছিলেন শেখ কামাল। তিনি শেখ মুজিবের উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। জি এস এম জাফরউল্লাহ্ বলেন, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। ভালো গান করতেন, সেতারা বাজানোতেও বেশ পারদর্শী ছিলেন। যে গুণাবলি থাকলে একজন মানুষ অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠতে পারে, এর প্রায় সব গুণাবলি শেখ কামালের মধ্যে ছিল। তিনি শেখ কামালকে খেলাধুলা এবং সংস্কৃতিচর্চার ক্ষেত্রে ‘অলরাউন্ডার’ হিসেবে উল্লেখ করেন।
এসময় বিভাগীয় কমিশনার শেখ কামালের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনাসভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখার আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. মো: আব্দুল মান্নান, নিউ গভ. ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ অলীউল আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

রাসিক
প্রেস বিজ্ঞপ্তি : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা জানান। এরআগে এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, শহীদ শেখ কামাল ও ১৫ই আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ২নং সংরক্ষিত সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আজমেরী আহমেদসহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ড
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী শিক্ষা বোর্ডে সকাল ০৯.৪৫ মিনিটে মুজিব শতবর্ষ স্মারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকগণ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব: হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। পরবর্তীতে বাদ জুম্মা রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সকল শহিদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রীতি ফুটবল ম্যাচ
প্রেস বিজ্ঞপ্তি : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার(৫ জুলাই) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে শেখ জামাল সংঘ ও শেখ কামাল সংঘ অংশ গ্রহন করে। শেখ জামাল সংঘ ১-০ গোলে শেখ কামালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে হাবিব ১টি গোল করলে তারা ১-০ গোল জয়লাভ করে। জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে এই ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। এর আগে তিনি বলেন শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া প্রেমিক মানুষ । তিনি খেলাধুলার উন্নয়নের জন্য আবাহনী ক্রীড়া চক্র তৈরী করেছিলেন । এছাড়াও তিনি সামাজিক ও সাংস্কৃতি কাজেও অগ্রনী ভুমিকা পালন করেছেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো ঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিষ্টি সমাজসেবী শাহীন আকতার রেনী, আরএমপির এডিসি(বোয়ালিয়া) মোঃ তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী , অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন। এ সময় নির্বাহী সদস্য আলী আফতাব তপন, মোঃ রোকনুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Exif_JPEG_420

বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, কৃষকলীগ নেতা আফসার আলী, সাবেক ছাত্রলীগ নেতা মুকুল মোল্লা।


পবা
পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, “শহীদ ক্যাপ্টেন শেখ কামাল” নির্মল তারুণ্যের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা, মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “শহীদ ক্যাপ্টেন শেখ কামাল” নির্মল তারুণ্যের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম, সিনিয়র পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক।শিবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শিবগঞ্জ পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থা ও পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সারোয়ার মুর্শেদ ও প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরীসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এদিকে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে। শেষে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন বিতরণ
শিবগঞ্জ প্রতিনিধি : বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিবগঞ্জে নারীদের আয়বর্ধন কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মনাকষায় ৫ নারীর মাঝে সেলাই মেশিন ও ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম টিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।


নিয়ামতপুর
নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ নতুন ভবনে শহীদ শেখ কামালের অস্হায়ী বেদীতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এরপরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বীরমুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পন করেন। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করে দোয়া অনুষ্ঠিত হয়। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। ১০.৩০ টায় উপজেলা আওয়ামী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জন্মবার্ষিকীর সূচনা করে। এরপর শেখ কামালের অস্হায়ী বেদীতে পুষ্প অর্পন, আলোচনা ও দোয়া করেন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

নাচোল
নাচোল থেকে প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী ও আলোচনাসভা এবং স্মৃতিচারণ উপলক্ষে শুক্রবার ৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। স্মৃতিচারণ তুলে ধরে আরো বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাঈম, ওসি মিন্টু রহমান, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

লালপুর
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গাছের চারা রোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন