১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে আগুনে পুড়ে গেল একটি বাড়ি

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২, ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে আগুনে পুড়ে গেল একটি বাড়ি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ভাটাপাড়া বাকির মোড়ে আগুনে একটি বাড়ি পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বাড়িটিতে আগুন লাগে। বাড়িটিতে আনোয়ারা বেগম নামের এক নারী একাই বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় বাড়িটিতে কেউ ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিবেশীরা জানান, আনোয়ার স্বামী কাঙলা মারা গেছেন। আনোয়ার ব্যবসা করে সংসার চালান। রাতে তিনি ব্যবসায়িক কাজে রাজশাহীর বাইরে ছিলেন। তখন বাড়িটিতে আগুন লাগে।

 

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসেও খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাড়িতে থাকা সবকিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পাওয়ামাত্র তারা ঘটনাস্থলে যান এবং দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ফায়ার সার্ভিসের হিসাবে আগুনে বাড়িটির প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন