১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের পরিচালক

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২, ১২:০৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের পরিচালক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার সকালে রাজশাহী জেলা পরিষদ পরিদর্শন করেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক যুগ্ন সচিব মো: এনামুল হক। এসময় তিনি ২০২১-২০২২ অর্থ বছরের কর্মদক্ষতা মূল্যায়ন করে। তিনি অফিস ব্যবস্থাপনা, রেজিষ্টার, ওয়েব সাইট, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, প্রকল্প ব্যস্তবায়ন কমিটি, টেন্ডার কমিটি, নিজেস্ব আয়, অডিট নিষ্পত্তি, অডিট আপত্তি, রাজশাহী জেলা পরিষদের সম্পত্তি ব্যবস্থাপনা ও সংরক্ষণ , স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তির রেকর্ড হালনাগাদ করণ, বেদখল সম্পত্তি ও বেদখল সম্পত্তি পরিদর্শন, দোকান ও ফেরীঘাট ইজারা প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজা হাসান সহ সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা শেষে তিনি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের সময় স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক মো: এনামুল হক বলেন, রাজশাহী জেলা পরিষদের সার্বিক কার্যাবলির সু-ব্যবস্থা রয়েছে বলে তিনি মনে করেন। এসময় জেলা পরিষধ প্রশাসক মোহাম্মদ আলী সরকার রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন মূলক কর্ম-কান্ড তুলে ধরেন এবং তিনি মনে করেন জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের এক নিষ্ঠভাবে জেলা পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন