১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শিবগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
বিজ্ঞাপন

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এতে আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশন (ভূমি) জোবায়ের হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামসহ অন্যরা। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবসের নানা কর্মসূচি হাতে নেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন