রাজশাহীর ডিসিকে নগর আ.লীগের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার : শোকাবহ আগস্ট স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যের হত্যাকান্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার লক্ষ্যে একটি তদন্ত কমিশন গঠনের দাবিতে প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলকে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মাহফুজুল আলম লোটন, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহাসানুল হক পিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রি প্রসাদ রায় লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ।
