রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর যুব লীগের সভাপতি মোঃ রমজান আলীর মাতা মাবিয়া বেগম গতকাল শনিবার (৩০ জুলাই) বেলা ১১টায় বার্ধ্যজনিত কারনে শিরইল নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বযস হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, মহানগর আওয়ামী লীগ ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি মোঃ মোস্তাক হোসেন, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন,যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ আমান,
যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান ও কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল পৃথক পৃথক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদন্ জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, বাদ মাগরেব গোরহাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে গোরহাঙ্গা কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য ও নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুশ্ললীগন অংশ নেন।
