১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামানের কবর জিয়ারত করলেন মেয়র

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামানের কবর জিয়ারত করলেন মেয়র
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের কবর জিয়ারত করেছেন তাঁদের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার (২৯ জুলাই) জুম্মার নামাজ শেষে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে পিতা ও মাতার কবর জিয়ারত করেন সিটি মেয়র।

 

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন