অসুস্থ অনিল সরকারকে দেখতে তার বাসভবনে দৈনিক আমাদের রাজশাহী’র সম্পাদক আফজাল
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীন রাজনীতিবীদ অসুস্থ অনিল কুমার সরকারকে বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নগরীর তাঁর ঘোড়ামারাস্থ নিজ বাসভবনে দেখতে যান দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন। এ সময় সম্পাদক আফজাল হোসেনের সাথে উপস্থিত ছিলেন পত্রিকার অন্যান্য স্টাফ ও সদস্যরা। অনিল কুমার শারীরিক অসুস্থজনিত কারণে রামেক হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাসভবনে অবস্থান করছেন। পত্রিকার সম্পাদক উক্ত সময় অনিল কুমার সরকারের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। বেশকিছু সময় উভয়ের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়াবলী নিয়েও আলাপচারিতা হয়। এসময় তিনি অনিল কুমার সরকারের দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
