১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক ‘ফলোআপ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফলোআপ কর্মশালা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (শুদ্ধাচার শাখা) মুহাম্মদ নাজমুল হক। উক্ত কর্মশালায় পবা উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।

পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা’র সঞ্চালনায় কর্মশালায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব (প্রকল্প ও গবেষণা) আয়েশা আক্তার এবং উপপ্রকল্প পরিচালক ও যুগ্মসচিব (প্রশাসনিক সংস্কার) মোসা. সুরাইয়া বেগম, এনআইএস প্রকল্পের ফেজ-২ টিম লিডার আটমুদী টুকরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন