নিখোঁজ সংবাদ
শহিদুল ইসলাম, গোদাগাড়ী : গোদাগাড়ীতে আনসার ভিডিপি নারী সদস্য নিখোজ হয়েছে। গত ১৪/০৭/২০২২ ইং জুলাই বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলার পুসুন্ডা গ্রামের মোঃ মজিবুর রহমান এর কন্যা মোসাঃ সুমাইয়া খাতুন (মাহিয়া) আনসার ভি.ডি.পি রাজশাহী অফিসে চাকুরী করার সুবাদে প্রতি দিনের ন্যায় সকাল ৮ ঘটিকার সময় বাড়ী হইতে বের হয়। চাকুরী শেষে সেই দিন আর বাড়ী ফিরে আসে নি। অনেক খোজাখুজি করার পরেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। তার গায়ের রং শ্যামলা, পরনে ছিল হালকা কালো রঙ্গের বোরখা। উচ্চতা- ৫ ফিট ৫ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। তার নিকট থাকা তার ব্যবহৃত ফোন নং- ০১৭৫২-৭৮৯৭৩০ বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার জিডি নং-৭৫৩, তারিখঃ ১৭/০৭/২০২২ ইং। কোন সহৃদয় ব্যক্তি নিখোজ আনসার ভিডিপি নারী সদস্য মোসাঃ সুমাইয়া খাতুন (মাহিয়া) কে পেলে মোবাইল নং-০১৭৮৪৮৬০১৯৮, গোদাগাড়ী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন এর ফোন করে জানানোর অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
