১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে আওয়ামী লীগের ঝাড়ু মিছিল

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:১২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে আওয়ামী লীগের ঝাড়ু মিছিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর অশালীন বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৫টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু সহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন