১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে বিএনপি নেতার হ্যাচারীতে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে বিএনপি নেতার হ্যাচারীতে ১ লাখ টাকা জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে বিএনপি নেতার মৎস্য হ্যাচারি তে ভ্রাম্যমান আদালতের অভিযান। হ্যাচারীর নিবন্ধন না থাকায় এক লক্ষ টাকা জরিমানা। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের ৪র্থ দিনে দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলুর মালিকানাধীন হ্যাচারীর নিবন্ধন না করে পোনা উৎপাদন কার্যক্রম পরিচালনার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ। অপরদিকে মৎস্য খাদ্য কারখানা দুর্গাপুরের চৌপুকুরিয়া এলাকায় সবুজ সাথী ফিডমিল এর লাইসেন্স নবায়ন না থাকাই পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম।
দুর্গাপুরে বিএনপি নেতার

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন