পবায় জাতীয় মৎস্য সপ্তাহ মতবিনিময় সভা
পবা প্রতিনিধি : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে রাজশাহীর পবা উপজেলায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য দপ্তর ও পবা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা মৎস্য দপ্তরের সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুল ওয়াহেদ মন্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোসা. সানজিদা খানম এবং সঞ্চালনায় ছিলেন তাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, আবু শামা, মিজানুর রহমান লিটন গোলাম রসুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন মৎস্যজীবি।
