বারনই নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় শনিবার বিকেলে বারনই নদীতে গোসল করতে গিয়ে রুপ কুমার নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরী দল বারনই নদীতে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নদী থেকে রুপ কুমারের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সদকারের অনুমতি দিয়েছে পুলিশের পক্ষ খেকে।
নিহত রুপ কুমার উপজেলার তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলেপাড়ায় শশুর বাড়িতে থাকতেন। তার বাড়ি নাটোরের দক্তপাড়ায়। তার পিতার নাম নিরেন হালদার। গত শনিবার তাহেরপুর শ্মাশানে একই এলাকার এক মৃত ব্যক্তির দাহ শেষ করে বাসায় এসে বারনই নদীতে গোসল করতে নামে রুপ কুমার। নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জিলানুর রহমান বলেন, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
