১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : পবায় ইএসডিও এর উদ্যোগে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ইকো-সোশ্যাল ডেভলভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক পরিচালিত শিক্ষা প্রকল্প আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় সিটি করপোরেশনঃ- পবা, পুঠিয়া, গোদাগাড়ি, মোহনপুর, দুর্গাপুর, চারঘাট (উপজেলা) উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

পবা উপজেলায় ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ৭০টি শিখন কেন্দ্র চালু রয়েছে। রবিবার (২৪ জুলাই) কাটাখালি পৌরসভা মাসকাটাদিঘী পশ্চিমপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী খাঁন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন