১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাবে ত্রি-পক্ষীয় অডিট কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাবে ত্রি-পক্ষীয় অডিট কমিটির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২৪ জুলাই রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হারুন অর রশিদ মোল্লা এর সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্যিক অডিট অধিদপ্তর ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর মধ্যে ত্রি-পক্ষীয় অডিট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান; বাণিজ্যিক অডিট অধিদপ্তর, রাজশাহী এর নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ছালেহ উদ্দিন তৌফিক ও মোসাঃ শামীমা আকতার।

 

এছাড়াও রাকাব-এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন; মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খালেদ বিন কাশেম; কম্পøায়েন্স বিভাগ, রাকাব এর উপ-মহাব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলামসহ রাকাব প্রধান কার্যালয়; স্থানীয় মুখ্য কার্যালয় ও এসইসিপি এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এই ত্রি-পক্ষীয় সভায় অংশগ্রহণ করেন। জবাব দাখিল ও আলোচনার মাধ্যমে সভায় ব্যাংকের বেশ কিছু অডিট আপত্তিসমূহের নিষ্পত্তি করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন