১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঠুনকি বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা। রোববার সকালে পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। সে উপজেলার দ্বীপপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত খরুমোল্লার স্ত্রী। এলাকার লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধা ঠুনকি বেওয়ার স্বামী দীর্ঘদিন আগে মারা যায়। তখন সে থেকে স্বামীর বাড়িতে একটি টিনের কুঁড়ে ঘরে থাকতো।

 

শনিবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়ে বৃদ্ধা ঠুনকি বেওয়া। সকালে ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশিদের সন্দেহ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে এসে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঠুনকি বেওয়াকে ঝুলতে দেখতে পায় প্রতিবেশিরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান বলেন, বিধবা দীর্ঘদিন ধরে ঘাতক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এই কারণে আত্মহত্যা করতে পারেন। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন