১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১০:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক সংবাদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ০১নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক এর বড় ছেলে রায়হানুল ইসলাম তোতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রবিবার বাদ আসর হড়গ্রাম ঈদগাহ ময়দানে রায়হানুল ইসলাম তোতা এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক রজব আলী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন