১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোর জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের মাতার মৃত্যুতে মেয়রের শোক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১০:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নাটোর জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের মাতার মৃত্যুতে মেয়রের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের মাতা মোছাঃ জমিলা খাতুন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মোছাঃ জমিলা খাতুন শনিবার (২৩ জুলাই) দুপরে নাটোরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন