১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সদর ডাকবাংলো নির্মাণের পরিকল্পনা জেলা পরিষদের

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১২:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সদর ডাকবাংলো নির্মাণের পরিকল্পনা জেলা পরিষদের
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : নিজ অর্থায়নে সদর ডাকবাংলোর পরিকল্পনা নিলো রাজশাহী জেলা পরিষদ। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নগরীর সার্কেট হাউজ রোড ও গণপূর্ত ভবনের সামনে অবস্থিত রাজশাহী জেলা পরিষদের নিজেস্ব জমি পরিদর্শণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ ও উপ-সহকারী প্রকৌশলী মো: আলীফ আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা পরিষদের নিজেস্ব জমিতে সদর ডাকবাংলোর নির্মানের উদ্দ্যোগ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় নগরীর কোর্ট চত্বরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে রাজশাহী জেলা পরিষদের একটি দৃষ্টিনন্দন ভবন নির্মান করেছি। তাই এবার জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব পেয়ে আমি এই সদর ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমি আশা করি, আমার নির্বাহী রেজা হাসানকে সাথে নিয়ে সম্পূর্ণ ডাকবাংলো নির্মাণ করতে না পারলেও ডাকবাংলো একটি লে আউট তো করে যেতে পারবো। তবুও আমি আশা রাখি, এই সদর ডাকবাংলোর সম্পূর্ণ কাজ শেষ করবো ইনশাল্লাহ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন