১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিদেশে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিদেশে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর একটি হোটেলে অভিবাসন ও অভিবাসী শ্রমিকসহ বিদেশে ভমনেচ্ছু শ্রমিকদের অধিকার, দক্ষতা অর্জন, বৈধ পন্থায় বিদেশ গমন ও সচেতনমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার আয়োজক ছিল “বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাজিস”(বিল্স)। সহযোগিতায় ছিল ‘আন্তজার্তিক শ্রম সংস্থা’ (আইএলও)। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন, সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, বিলস সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন অঞ্চলের কমিটির নেতৃবৃন্দ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ, বিভিন্ন এনজিও, সিভিল সোসাইটি ও সাংবাদিক, ট্রেড ইউনিয়নের ভলান্টিয়ার টিম এর সদস্যবৃন্দসহ অভিবাসী শ্রমিক। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিবাসী শ্রমিকদের বিদেশ যাবার ব্যাপারে সরকারি পন্থা ব্যতীরেকে দালালদের সহযোগিতা নিয়ে অবৈধভাবে যাবার প্রবণতা এখনও কমছে না। দালালদের মাধ্যমে নারী শ্রমিকরা বিদেশে গিয়ে বিভিন্ন রকমের অত্যাচার ও নির্যাতনের স্বীকার হচ্ছে। আর অন্যদিকে, পুরুষরা নিজেদেরকে সংশ্লিষ্ট কাজে দক্ষ না করে বিদেশে পাড়ি জমাচ্ছে ঠিকই ; কিন্তু অদক্ষ হওয়াতে তারা শ্রমের নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাই দালাল পরিহার করে সরকারি ভাবে বিদেশে যাওয়ার পরামর্শ দেন আয়োজক ও বক্তারা। বিলস আয়োজিত উক্ত কর্মশালায় নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ে উপস্থাপন ও ভিডিও প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫ হাজার অভিবাসীর সঙ্গে পাঁচশ উঠান বৈঠক, প্রকাশনা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। উল্লেখ্য, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর দেয়া মতে, ১৯৭৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ১৪০ জন অভিবাসী শ্রমিক কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন